চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কোন দেশের অর্থবছর শুরু হয় কখন ?

আমাদের ডেস্ক :    |    ০২:৩৬ পিএম, ২০২১-০৬-০৩

কোন দেশের অর্থবছর শুরু হয় কখন ?

বর্তমানে কম-বেশি ৮০টি দিনপঞ্জি বা ক্যালেন্ডার প্রচলিত আছে বিশ্বজুড়ে। এছাড়া আছে ভারতীয় পঞ্জিকা ও হিজরি সালের হিসাব।


এসবের বাইরে রয়েছ অর্থবছর, যা একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়।  
বছরের শুরু-শেষ পরিবর্তন করতে না পারলেও অর্থবছরের বিষয়টির পরিবর্তনশীল। বিশ্বের একেক দেশে একেক সময় অর্থবছর শুরু হয়।  

বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এক বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত অর্থবছর ধরা হয়। ব্রিটিশ ও পাকিস্তান আমলেও এ জনপদে এই অর্থবছরই ছিলো।

ইতিহাস থেকে জানা যায়, যুক্তরাজ্যকে অনুসরণ করেই বাংলাদেশে অর্থবছর জুলাই থেকে জুন করা হয়েছিল। তবে ব্রিটেনে কিন্তু অর্থবছর শুরু হয় এপ্রিলে।  

বাংলাদেশের অর্থবছর পরিবর্তনের জন্য একবার আলোচনা শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। সে সঙ্গে বাংলা বর্ষকে কেন্দ্র করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই চিন্তা-ভাবনা আর বাস্তবতায় রূপ পায়নি।  

বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে। আর শেষ হয় ৩০ জুন।

উইকিপিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বের দেড়শতাধিক দেশের অর্থবছর শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। অর্থাৎ জানুয়ারি মাসেই তাদের বাজেট ঘোষণা করা হয়।

এসব দেশের মধ্যে রয়েছে- চীন, রাশিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সুইডেন। এসব দেশের অর্থবছর ১ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এপ্রিলের প্রথম দিন বাজেট বর্ষ শুরু হয় ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা ও  দক্ষিণ আফ্রিকায়। শেষ হয় ৩১ মার্চ।

যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও থাইল্যান্ডে অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। আর শেষ হয় ৩ সেপ্টেম্বর।

অনেক দেশ মাসের মধ্যবর্তী তারিখ থেকে অর্থবছর শুরু করে। এদের মধ্যে ইরান ২১ মার্চ থেকে ২০ মার্চ, ইথিওপিয়া ৮ জুলাই থেকে ৭ জুলাই। ইরানে অবশ্য হিজরি সন অনুযায়ী অর্থবছর হয়ে থাকে।

নেপালের অর্থবছর চলে বিক্রম ক্যালেন্ডার অনুসরণ করে, যা ১৬ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর