শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩৯ পিএম, ২০২১-১২-০৭
নগরের ষোলশহরে ড্রেনে পড়ে এবার মো. কামাল নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে এঘটনা ঘটে। খবর পাওয়ার পর মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজের সন্ধানে অভিযানে নামে ফায়ার সার্ভিস। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সেহেরীন মাহবুব সাদিয়া নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগ্রাবাদের মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে ড্রেনে পড়ে ছালেহ আহমেদ (৫০) নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়। সোমবার নিখোঁজ হওয়া শিশু কামাল ষোলশহর সংলগ্ন বস্তিতে থাকেন। তার বাবার নাম আলী কাউছার। জানা গেছে, গতকাল তার একবন্ধু সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ড্রেনে পড়ে যায়। তার বন্ধু উঠতে পারলেও ড্রেনে প্রচন্ড স্রোত থাকায় কামাল আর উঠতে পারেনি। শিশুটি নিখোঁজের ব্যাপারে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহাকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, গতকাল নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আজ বিকেলে। খবর পেয়ে আমরা অভিযান শুরু করেছি। আমাদের ডুবুরী দল কাজ করছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited