শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৭ পিএম, ২০২০-১১-০১
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭১৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ২১৬ জন।
এইদিনও চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
তবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৬ জন শনাক্ত হয়। অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করা হয়। এতে নমুনাটি পজেটিভ শনাক্ত হয়েছে।
তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭১৯টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৬ জন এবং উপজেলায় ৬ জন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited