শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫০ পিএম, ২০২৬-০৩-০৩
সিএমপির বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমিন উল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), একটি দেশীয় পাইপগান, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫৫টি তাজা পিস্তলের গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ, একটি খালি কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, তিনটি ছোরা ও একটি কাঁচি উদ্ধার করা হয়।
এ ছাড়া ৮৮০টি ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, দুটি বডি ওর্ন ক্যামেরা, একটি ব্যাটারি চার্জার, একটি অস্ত্রের কিট বক্স, দুটি স্প্রে কিট, একটি লোহার বেসবল ব্যাট, একটি ড্রিল মেশিন, দুটি পলিথিন সিল মেশিন, একটি টুলবক্স ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি জানান, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited