শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২৫-০৪-১৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের ক্রমবর্ধমান দূষণ চ্যালেঞ্জ মোকাবেলায় বর্জ্য ব্যবস্থাপনা, যথাযথ পৃথকীকরণ এবং বর্জ্য রিসাইক্লিংয়ের জন্য স্থানীয় সমাধানের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
চিকইয়্যু নেটওয়ার্ক কোঅপারেটিভের প্রতিনিধি পরিচালক ইয়োনেদা জোহিচিরোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের জাপানি পরিবেশ বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে তিনি আজ বলেন, ‘বর্জ্য থেকে শক্তির বিকল্প খোঁজার আগে এর পৃথকীকরণ, রিসাইক্লিং এবং কম্পোস্টিংকে অগ্রাধিকার দিতে হবে।’
রাজধানীতে পানি ভবনে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পানিসম্পদ উপদেষ্টা রিজওয়ানা বলেন, পরিবেশগতভাবে উপযুক্ত প্রযুক্তি ভবিষ্যতের বর্জ্য ব্যবস্থাপনা কৌশল পরিচালনা করবে।
তিনি বলেন, ‘সরকার টেকসই মডেল গ্রহণ করতে আগ্রহী, তবে সেগুলো অবশ্যই নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে সংশ্লিষ্ট হতে হবে।’
বৈঠকে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতামূলক প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়।
পরিবেশগত উৎকর্ষতার জন্য জাপানের বিশ্বব্যাপী খ্যাতি তুলে ধরে, পরিবেশ উপদেষ্টা এ সম্পর্কিত জ্ঞান আদান-প্রদান এবং ভবিষ্যৎ সহযোগিতাকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘জাপান কীভাবে তার পরিবেশ পরিষ্কার রাখে এবং কীভাবে দক্ষতার সাথে বর্জ্য পরিচালনা করে তা জানতে আমরা আগ্রহী।’
‘বর্জ্য থেকে শক্তি সমাধানের সাথে জাপানের অভিজ্ঞতাও আমাদের আগ্রহের বিষয়, যদিও আমাদের অবশ্যই তাদের পরিবেশগত প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে।’
রিজওয়ানা পরিবেশগত উদ্যোগসমূহে জনসাধারণের আস্থার গুরুত্বও তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘অতীতে বিভিন্ন ত্রুটির কারণে অনেকেই সরকার নিয়ন্ত্রিত প্রকল্পগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করেন। অতএব,প্রস্তাবগুলোতে স্বচ্ছতা, কার্যকর সংগ্রহ ব্যবস্থা এবং শক্তিশালী কমিউনিটির সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’
জাপানের প্রতিনিধিদল দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের সাথে কাজ করার জন্য দৃঢ় আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে শীঘ্রই প্রযুক্তিগত সহযোগিতা অন্বেষণে উভয় পক্ষই সম্মত হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited