শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:১০ পিএম, ২০২৬-০৫-০৭
নেজাম উদ্দিন রানা, রাউজান :
চট্টগ্রামের রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ৬ মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের বাসুদেব বিশ্বাসের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে, এলাকার সতীশ চন্দ্র বিশ্বাসের পুত্র সূপণ বিশ্বাস, রাজ চন্দ্র বিশ্বাসের পুত্র রুপন বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের পুত্র পরিমল বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস ও বিজয় বিশ্বাস।
স্থানীয় পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন জানান সাড়ে এটারটার দিকে বাসুদেব বিশ্বাসের বাড়ির স্বপন বিশ্বাসের বসতঘরে আগুনের তীব্র লেলিহান শিখা দেখতে পান পাশ্ববর্তী পরিবারগুলোর সদস্যরা। এ সময় এলাকার আগুণ লাগার সংবাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুণ নির্বাপনে প্রাণপণ প্রচেষ্ঠা চালায়। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন।
দমকল বাহিনী ও স্থানীয় প্রতিবেশীদের দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য পরিমল বিশ্বাস জানান, আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল ছয়টি বসতঘরের কোনকিছুই রক্ষা করা সম্ভব হয়নি। নগদ দুই লাখ টাকাসহ আগুনে ছয়টি পরিবারের ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায় সম্বল হারিয়ে প্রশাসনসহ স্থানীয় বিত্তবানদের তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর মানবিক আবেদন জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited