শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২১-০৫-০৩
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ মার্চ হাটহাজারীতে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের দুই মামলা ও গত বছরের ১৬ সেপ্টেম্বর করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুফতি হারুন ইজাহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে। হারুন ইজাহারের আইনজীবী অ্যাডভোকেট নেজাম উদ্দীন নিজাম বলেন, মুফতি হারুন ইজাহারকে হাটহাজারী থানার এক মামলায় সাতদিন করে তিন মামলায় মোট ২১ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক মামলায় তিনদিন করে মোট নয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত বুধবার রাতে নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করে র্যাব-৭। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited