চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সরকারি কলেজে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে

আমাদের ডেস্ক :    |    ০৮:০৫ পিএম, ২০২৬-০৮-১৯

সরকারি কলেজে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল দেয়ালচিত্রের উদ্বোধন করেন।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি নিজ উদ্যোগে দেয়ালচিত্রটি অঙ্কন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মাইন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবি, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন- বর্তমান কলেজ ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি অঙ্কন করেছে। এজন্য অন্তরের অন্তস্তল থেকে ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ।

এসময় জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন- ছাত্রদলের রাজনীতি করার কারণে ফেনী সরকারি কলেজ থেকে আমাদের বিতাড়িত করা হয়েছিল। আজ সে কলেজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রাফিতি অঙ্কন করা হলো। এজন্য আমি সত্যিই আবেগাপ্লুত।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি বলেন- বিগত ১৭ বছর জিয়া পরিবারের বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাসীন দল অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে নতুন প্রজন্ম আপসহীন নেত্রী সম্পর্কে জানবে। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তা জেন জি ও জেন আলফাকে অনুপ্রাণিত করবে।
 

রিটেলেড নিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত


বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত


রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর