শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১০:৩৭ পিএম, ২০২২-০৯-১০
এশিয়া কাপ শেষে দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ২০ ওভারের ক্রিকেটে টানা ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বকাপের আগে মুশফিকের এমন ঘোষণা দলে বড় শূন্যতা মনে করলেও বিকল্প হিসেবে নুরুল হাসান সোহান তৈরি আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিকের অবসর প্রসঙ্গে সুমন বলেছেন, ‘নিশ্চতভাবে বড় শূন্যতা তৈরি হয়েছে। মুশফিকের শূন্যতা পূরণ অতটা সহজ হবে না। কারণ, বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশের দলে অনেক অবদান রেখে এসেছে।’টি-টোয়েন্টিতে কিপার-ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নুরুল হাসান সোহান। মুশফিকের শূন্যতা তাঁর মাধ্যমে পূরণ হবে বলে আশা সুমনের, ‘মুশফিক এই সংস্করণ থেকে সরে গেছে, সোহান ফিরে (চোট কাটিয়ে) এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নিয়ে নেবে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে নতুন কাউকে দলে রাখা হবে কি না, এমন প্রশ্নে এই নির্বাচক বলেছেন, ‘আমরা বেশ কয়েকজনকে নিয়ে চিন্তা করছি। সবাই আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আগে যারা ভালো খেলেছেন, বর্তমানে যারা খেলছে। সামনে যারা খেলতে পারে, আমরা যখন দল করি সবাইকে নিয়েই চিন্তা করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited