শিরোনাম
মহেশখালী প্রতিনিধিঃ | ০৯:২৩ পিএম, ২০২০-১০-১০
মীর মামুন (সীতাকুণ্ড) ::
সীতাকুণ্ডে পুরুষাঙ্গে স্ত্রীর লাথিতে মৃত্যু হয়েছে এক স্বামীর।চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মুত্যু হয় আবুল হোসেন (৫০) নামে ওই ব্যক্তির। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী লায়লা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
ছলিমপুর এলাকার বাসিন্দা নিঃসন্তান দম্পত্তি মো: আবুল হোসেনের (৫০) সাথে স্ত্রী লায়লা বেগমের বৃহস্পতিবার রাতে ঝগড়া হয়। আবুল হোসেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে ডেকে আনেন। এসময় তারা স্বামী-স্ত্রী উভয়কে আর ঝগড়া না করে শান্ত থাকতে বলে দুজনকে মিলিয়ে দেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে আবারো ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে লায়লা বেগম উত্তেজিত হয়ে আবুল হোসেনের পুরুষাঙ্গে সজোরে লাথি মারেন। এতে আবুল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় তার।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান জানান, তারা ছিলেন নিঃসন্তান দম্পত্তি। সাংসারিক নানান বিষয় নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া হতো।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সালঙ্গা থানার আগরপুর এলাকায়। তারা জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, শুক্রবার সকালে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি লায়লা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
তারিখ- ০৯/১০/২০২০
Attachments area
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited