শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:৩৮ পিএম, ২০২৫-১২-০৩
রোহিঙ্গাদের জন্য রান্নার কাজে ব্যবহৃত ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) এ তেল পৌঁছায়। তেলগুলো আগামী তিন মাসের জন্য ১০ লাখ রোহিঙ্গার রান্নার চাহিদা মেটাতে সক্ষম বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।
খাদ্য নিরাপত্তার জন্য ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ মানবিক প্রোগ্রামের আওতায় এই সহায়তা দিয়েছে সুইডেন। মানবিক এই প্রকল্পটিতে ৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে সুইডিশ সরকার। যুদ্ধকালীন ইউক্রেনীয় কৃষক এবং তাদের অর্থনীতিকে সমর্থন করার সময় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার করার একটি অংশ এটি।
এই প্রোগ্রাম ২০২২ সালে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে শস্য সরবরাহের জন্য চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য ক্ষুধা এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা, বিশেষ আফ্রিকার দেশগুলোতে খাদ্য রফতানিতে ভর্তুকি এবং কৃষি স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী অংশীদারত্ব তৈরি করা।
এই ভোজ্যতেল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited