চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে ড. সুকুমল বড়ুয়া

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০২:৫৮ পিএম, ২০২৬-০১-২৮

চন্দনাইশে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে ড. সুকুমল বড়ুয়া

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ‍্যায় বরকল ইউনিয়নে বড়ুয়া পাড়া এলাকায় বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকুমল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া ধানের শীষে প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.এ.হাশেম রাজু। অন‍্যদের মধ্যে  বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আরজু মিয়া,হাফিজুর রহমান খান,মোঃ আব্দুল হাকিম,নাসির উদ্দিনচৌধুরী, নিবু কান্তি বড়ুয়া,রনি বড়ুয়া,অমর বড়ুয়া,বাবুল চৌধুরী,উজ্জ্বল বড়ুয়া,সুধীর বড়ুয়া,মোঃ মহিউদ্দিন কাদের, মোহাম্মদ সোলায়মান সুমন প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে যে নির্যাতনের মুখোমুখি হয়েছেন তা আমরা ভুলিনি। তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে ন্যায়, নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিকে ধানের শীষে ভোট দিয়ে জসিম উদ্দিন আহমদকে জয়যুক্ত করার আহবান জানান। এতে প্রধান বক্তার বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী  এম এ হাশেম রাজু বলেন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ নেতা তারেক রহমানের ধানের শীষ প্রতীকে জসিম উদ্দিন আহমদকে জয় যুক্ত করে উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর