চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৫৬ পিএম, ২০২৬-১০-২৫

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসইএসজেটি (MSESJT)-এর বিরুদ্ধে। সড়ক নির্মাণকাজে নিম্নমানের  ও পচা ইট ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম সড়কটির উন্নয়নকাজে এমন নিম্নমানের  ইট ব্যবহার করতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কার্পেটিংয়ের জন্য প্রায় এক বছর আগে ম্যাকাডমের কাজ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কার্পেটিং না করায় সড়কের অধিকাংশ ম্যাকাডম নষ্ট হয়ে যায়। পরে পুনরায় কার্পেটিংয়ের প্রস্তুতি হিসেবে নতুন করে ম্যাকাডম তৈরির জন্য ইট আনা হলে সেগুলোর মান নিয়ে প্রশ্ন ওঠে। তাঁদের দাবি, সড়কের কাজে ব্যবহারের জন্য আনা ইটগুলো নিম্নমানের  ও পচা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির উন্নয়নকাজে ব্যবহারের জন্য আনা ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, এ ধরনের ইট ব্যবহার করা হলে সড়কের স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হবে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ৭৬০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। সড়কটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

এলাকাবাসী সড়ক নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নাজিরহাট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী উম্মে সালমা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ব্যবহারের জন্য আনা ইটগুলো আসলেই দুই নম্বরের। সেগুলো অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়কটির নির্মাণকাজে নিম্নমানের  উপকরণ ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
 

রিটেলেড নিউজ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত


চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, ভিডিও দেখে ৮-১০ জনকে শনাক্ত

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, ভিডিও দেখে ৮-১০ জনকে শনাক্ত

বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে আজ (শনিবার) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাতà§...বিস্তারিত


মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু জব্দ

মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু জব্দ

মীরসরাই প্রতিনিধি : : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গà...বিস্তারিত


হালদা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হালদা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্à...বিস্তারিত


ফটিকছড়িতে গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত

ফটিকছড়িতে গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসিয়া কমà¦...বিস্তারিত


সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর