চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৩ পিএম, ২০২৬-১১-২৬

সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ৬৪ ভাগ টোটাল নাইট্রোজেন। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরীক্ষাগারে ওই চালানের নমুনায় পাওয়া গেছে মাত্র শূন্য দশমিক ৩১ ভাগ।
ঢাকার এক আমদানিকারকের ওই চালানটির ছাড়পত্র প্রত্যাখ্যান করে বিএসটিআই। 
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১০৪টি চালানের নমুনা পরীক্ষার ছাড়পত্র ‘প্রত্যাখ্যান’ হয় এ পরীক্ষাগারে।
এ সময় আমদানি পণ্যের নমুনা পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৬৯৫টি চালানের। 
প্রত্যাখ্যান হওয়া চালানের মধ্যে ছিল জীবন রক্ষাকারী হেলমেট, বিস্কুট, ক্যান্ডি, কফি, ভিনেগার, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, কর্ণ অয়েল, চিপস, জুস, মেয়োনিজ, টুথ ব্রাশ, স্কিন ক্রিম, মেহেদি, আইলাইনার, টয়লেট সোপ, সোলার ইনভার্টার, ইলেকট্রিক আয়রন, সার্কিট ব্রেকার, সেনিটারি ওয়্যার অ্যাপ্লায়েন্স, ফ্রিজার ইত্যাদি।
এক্ষেত্রে প্রথমবার বিএসটিআই’র পরীক্ষায় নমুনার প্যারামিটারগুলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রহণযোগ্য না হলে ডব্লিউটিও’র আর্টিকেল নম্বর ৫ দশমিক ৩ অনুযায়ী স্বচ্ছ ও বাণিজ্যবান্ধব উপায়ে দ্বিতীয়বার নমুনা পরীক্ষার সুযোগ থাকে আমদানিকারকের জন্য। তবে এর জন্য বিএসটিআই মহাপরিচালকের অনুমোদন নিতে হয়। 
সূত্র জানায়, যুগের পর যুগ জাম্বুরি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে জরাজীর্ণ কুটিরে কোনো রকমে অস্তিত্ব টিকিয়ে রেখেছিল বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। পানির নমুনা থেকে গুরুত্বপূর্ণ সব নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হতো ঢাকায়। সময়ক্ষেপণ হতো আমদানিকারক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের। ব্যবসায়ী সংগঠনের নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্টেক হোল্ডারদের দাবি এবং সরকারের সদিচ্ছায় আধুনিক বহুতল ভবন হয়েছে, বেড়েছে পরীক্ষাগারের আকার ও আওতা। যুক্ত হয়েছে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি। এ পরীক্ষাগারে রসায়ন পরীক্ষণ উইংয়ে ১৯০টি পণ্যের মধ্যে ১৫৫টি পণ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পদার্থ পরীক্ষণ উইংয়ে ৩৩টি পণ্যের নমুনা পরীক্ষণ সুবিধা রয়েছে। বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের রসায়ন ল্যাবরেটরি ভোজ্যতেলের ভিটামিন এ, রিফ্রেকটিভ ইনডেক্স এবং জুস ও সসের ব্রিক্স প্যারামিটারের ওপর গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) থেকে সনদ অর্জন করেছে। বিএসটিআই প্রধান কার্যালয়ের বাইরে এটাই প্রথম অ্যাক্রিডিটেশন পাওয়া ল্যাবরেটরি। 
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ বাংলানিউজকে বলেন, সাধারণ মানুষ হয়তো প্রতিদিন আইএসও, আইইসি কিংবা বিডিএসের কথা বলেন না। কিন্তু তিনি চান, তাঁর সন্তানের খাবারটি হোক নিরাপদ, ঘরের বৈদ্যুতিক তারে আগুন না লাগুক, যে হেলমেটটা তিনি কিনছেন সেটি যেন দুর্ঘটনায় সত্যিই তাঁর জীবন রক্ষা করুক, এক কেজি পণ্য কিনলে তিনি যেন এক কেজিই পান। তাঁর কষ্টার্জিত অর্থে কেনা সোলার প্যানেলটি যেন ঘোষিত ক্ষমতার বিদ্যুৎ দেয়। এটাই মান। এটাই জনপ্রত্যাশা। আর সেই প্রত্যাশাকে আস্থায় রূপ দেওয়াই বিএসটিআই’র দায়িত্ব। আমরা মনে করি, মান কোনো কাগজের সনদ নয়, মান হলো নাগরিকের সঙ্গে রাষ্ট্রের আস্থার চুক্তি। একটি পরীক্ষাগারের সফলতা তার চার দেয়ালের ভেতরে নয়, তার সফলতা তখনই যখন তার পরীক্ষার ফল একজন মানুষের জীবন, সম্পদ কিংবা অধিকার রক্ষা করে। 
তিনি জানান, বিগত নয় মাসে শুধু আমরা বিপুল সংখ্যক আমদানি পণ্যের নমুনা পরীক্ষাই করিনি একই সঙ্গে ওজন কারচুরি রোধে ১০৭টি, পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণে ৯৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছি। ওজন কারচুপি রোধে জরিমানা আদায় করেছি ১১ লাখ ৬০ হাজার টাকার বেশি, গুণগত মান নিয়ন্ত্রণে জরিমানা ১১ লাখ ৩৫ হাজার টাকা। মামলা দায়ের করেছি ১৩১টি, মামলা নিষ্পত্তি হয়েছে ১৩১টি। সার্ভিল্যান্স টিম পরিচালনা করেছি ১৬৭টি। ২ লাখ ৩২ হাজার ৪৭২টি পরিমাপ যন্ত্রের যাচাই সম্পন্ন করেছি। ২৯১টি পণ্যের মোড়কজাত সনদ, ১৯৫টি পণ্যের গুণগতমানের সনদ, গুণগতমান সনদ দেওয়ার লক্ষ্যে ৩৯৫টি কারখানা পরিদর্শন করা হয়েছে। ২৫৩টি গুণগতমান সনদ নবায়ন ও ৬৩টি প্রত্যাখ্যান করা হয়েছে। জনগুরুত্ব বিবেচনা করে ২৬০টি পণ্যের নমুনা খোলাবাজার থেকে সংগ্রহ করে মান যাচাই করা হয়েছে। 
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বাংলানিউজকে বলেন, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসে আধুনিক নতুন ভবন হয়েছে। মানসম্পন্ন আধুনিক পরীক্ষাগার হয়েছে। আমদানি করা পণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড রক্ষা না হলে দেশবাসীর মারাত্মক ক্ষতির আশঙ্কা আছে। তাই আমদানিকারকদের উচিত রপ্তানিকারককে পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ড সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া। যদি খাদ্যপণ্য সঠিক মানের না হয় তবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। যদি বৈদ্যুতিক সরঞ্জাম, সোলার প্যানেলের যন্ত্রপাতির মান সঠিক না হয় তবে দুর্ঘটনা ও জীবনহানির আশঙ্কা থাকে। হেলমেটের মান যদি সঠিক না হয় তবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর জীবন বিপন্ন হবে। আমরা মনে করি, বিএসটিআই’র নিয়মিত রুটিন কাজের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো জোরদার করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে, জনস্বাস্থ্য নিরাপদ রাখতে এর বিকল্প নেই। পাশাপাশি সচেতন ভোক্তাদের সিদ্ধান্ত বাজার বদলে দিতে পারে। পণ্য কেনার সময় মানচিহ্ন, মেয়াদ, ওজন যাচাই করতে হবে।

রিটেলেড নিউজ

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নিজস্ব প্রতিবেদক :   চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২à§...বিস্তারিত


চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত


প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত


হালিশহরে পুলিশ বক্সে আগুন

হালিশহরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকà§...বিস্তারিত


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise G...বিস্তারিত


সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর