চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৩১ পিএম, ২০২২-০২-০৬

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেডরা পেয়েছে অনেক সাফল্য।

সেই মোহামেদ সালাহ ও সাদিও মানে এবার আর সতীর্থ হিসেবে নয়, মুখোমুখি হচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে লড়বে তাদের দুই দেশ মিসর ও সেনেগাল।
আজ রোববার রাত ১টায় ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে এই দুই দেশ।

মিসর আফ্রিকান নেশনস কাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন। তবে শেষ শিরোপাটি তাদের ২০১০ সালে। তখনো সালাহ দলেই ঢোকেননি। আফ্রিকার সেরা হওয়ার এ আসরে একবারই ফাইনাল খেলেছেন তিনি। ক্যামেরুনিয়ানদের কাছে হেরে সেবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুল তারকাকে।

সালাহর ক্লাব সতীর্থ মানেরও একই রেকর্ড জাতীয় দলের জার্সি গায়ে। সেনেগালকে নিয়ে একবারই নেশনস কাপের ফাইনাল খেলেছেন তিনি। তবে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। নেশনস কাপের আজকের ফাইনালে দুজনই তাই একই বিন্দুতে দাঁড়িয়ে।  

ক্যামেরুনের রাজধানী ইয়োন্ডের ওলেম্বে স্টেডিয়ামে আজ শেষ হাসি হাসবেন কে, সেটিই দেখার। লিভারপুল বস ক্লপ দুজনকেই মনে করিয়ে দিয়েছেন, ‘একজনের কিন্তু বুক ভাঙবে। তবে যে জিতবে তার জন্য হবে অনন্য এক অর্জন। ’ 

সালাহ তার জাতীয় দলের সতীর্থদের জানিয়েছেন তারা ফাইনালের জন্য তৈরি, ‘এই টুর্নামেন্টে অনেক কঠিন পরিস্থিতি সামলে আমরা ফাইনালে। এখানেও হতাশ করব না। '

অন্যদিকে শুধু মানে নয়, সেনেগালেই কখনো ন্যাশনস কাপের শিরোপা যায়নি। ২০০২-এর পর গত আসরেই তারা আবার ফাইনাল খেলে। রিয়াদ মাহারেজের আলজেরিয়ার কাছে হারতে হয় তাদের। তবে টানা এই দ্বিতীয় ফাইনালে সেটিকেই অনুপ্রেরণা মানছেন মানে, ‘গতবারের অভিজ্ঞতা এবার আমাদের বড় সম্পদ হবে। ’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর