চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:২৮ পিএম, ২০২২-০৪-২০

 জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে। 

পিটিআইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া টিমকে দলের চেয়ারম্যানের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। 

এর আগে মঙ্গলবার রাজনৈতিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পিটিআইয়ের নেতারা।
এতে ২১ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন জনসভার প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।  দলীয় নেতাদের নিজস্ব বহর নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ইমরান বলেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভবিষ্যতের জন্য সুযোগ দেওয়া ছাড়া দেশের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণ একটি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে। ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন মেনে নিলে ভবিষ্যতের কোনো সরকারপ্রধান বাইরের চাপের মুখে পড়তে সাহস পাবে না।
 
গোটা জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন ইমরান খান।  

সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিটিআইপ্রধান মিনার-ই-পাকিস্তানের ঐতিহাসিক জনসভায় বিশেষ একটি ঘোষণা দিতে পারেন।

রিটেলেড নিউজ

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত


সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত)  ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত


গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত


জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত


গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস।  মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর