শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৪৫ পিএম, ২০২৬-০১-০৪
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি ২০২৬) আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প থেকে আনুমানিক ১১ কিলোমিটার পূর্বে কুরুকপাতা ইউনিয়নের গর্জনী পাড়ায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় লেফটেন্যান্ট তাফসির মাহমুদ (ক্যাম্প কমান্ডার, মেনদনপাড়া আর্মি ক্যাম্প) এর নেতৃত্বে সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ৫০ জন অসহায় ও হতদরিদ্র পাহাড়ি মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারি ও সুবিধাবঞ্চিত জনগণসহ প্রায় ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেনদনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাফসির মাহমুদ বলেন, আলীকদম সেনা জোন যেকোনো সংকটময় পরিস্থিতিতে স্থানীয় জনগণের পাশে থাকবে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয়রা তাদের সন্তোষ প্রকাশ করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited