চট্টগ্রাম   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে?

সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:২৭ পিএম, ২০২৬-১০-১৯

ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে?

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলকর্মী মোহাম্মদ সজিবের (২৪) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক, যুব ও ছাত্রসমাজ। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা। ১৮ অক্টোবর বিকেলে উপজেলার নানুপুর বাজারে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বেপরোয়াভাবে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটলেও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। সম্প্রতি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদলকর্মী সজিবের মর্মান্তিক মৃত্যু সড়ক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ফটিকছড়িতে দিন দিন ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বাড়ছে। গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে এসব যানবাহনের বেপরোয়া চলাচল পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের জন্য ঝুঁকি তৈরি করছে। এখনই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

তাঁরা বলেন, দুর্ঘটনার পর শোক প্রকাশ করাই যথেষ্ট নয়; দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অবৈধ অটোরিকশার লাগাম টানতে আর কত প্রাণহানির অপেক্ষা করতে হবে—এমন প্রশ্নও তোলেন তাঁরা।

মানববন্ধন থেকে সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

উল্লেখ্য, ১৭ অক্টোবর দুপুর ২টার দিকে ফটিকছড়ির গহিরা-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজিব (২৪) নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহত সজিব উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুর বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে। 
 

রিটেলেড নিউজ

ফটিকছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে সরোয়ার আলমগীর এমপি

ফটিকছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে সরোয়ার আলমগীর এমপি

ফটিকছড়ি প্রতিনিধি : : ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেà...বিস্তারিত


ফটিকছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে যুবদল নেতার উপহার বিতরণ

ফটিকছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে যুবদল নেতার উপহার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দুটি পূজাম-পে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে à¦...বিস্তারিত


ফটিকছড়িতে পরিবেশ দূষণ: ৫ বাসকে ১০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে পরিবেশ দূষণ: ৫ বাসকে ১০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁà...বিস্তারিত


দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

পটিয়া প্রতিনিধি : : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চট...বিস্তারিত


রাউজানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

রাউজানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে শারদীয়  দূর্গাপূজা উপলক্ষে সূর্য সংগ্রাম সংসদ ও শ্রী à...বিস্তারিত


"দুর্গাপূজার নিরাপত্তায় কোনো হুমকি নেই" চকরিয়াতে র‍্যাব-১৫ অধিনায়ক

চকরিয়া প্রতিনিধি : : দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজারের অà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর