শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৩০ পিএম, ২০২৬-১০-২৫
বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ওয়াংরাইপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ৫০ জনের বেশি স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।
৫৭ বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদার, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দুর্গম সীমান্ত এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে আজ (শনিবার) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাতà§...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্à...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসিয়া কমà¦...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited