শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:৩২ পিএম, ২০২২-০৯-১১
মীরসরাইয়ে অবৈধ তিন করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার (১১ সেপ্টম্বর)'২২, সকাল সাড়ে ১১টায়; মায়ানী ইউনিয়ন এলাকায় করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউনো) মিনহাজুর রহমান লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
এ সময় আনন্দ বাজারের ২টি করাত কলের মালিক সিরাজ ও কবিরের কাছে বৈধ কাগজ পত্র চাইলে, তা দেখাতে না পারায় ২টি করাত কল সিলগালা করা হয়। এছাড়া একই এলাকার আবুতোরাব বাজারের কামাল পাশা নামে এক করাত কলকেও সিলগালা করা।
এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আমরা করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে ৩টি করাত কল সিলগালা করেছি। তিনি আরো বলেন, অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাক্তিসহ পুলিশ সদস্যরা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited