চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক    |    ১২:০২ পিএম, ২০২০-১১-০৭

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন আটক

চন্দনাইশ ও সীতাকুণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।   মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তাদের আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।  আটক চারজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কুলাল পাড়া এলাকার আবদুল সালামের ছেলে মো. ফারুক (২৯), শাহপরীর দ্বীপ এলাকার নবী হোসেনের ছেলে মো. সেলিম (২৪), সদর থানাধীন লারপাড়া এলাকার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া থানাধীন পাহাড়ীয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)।   এদের মধ্যে মো. ফারুক ও মো. সেলিমকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চন্দনাইশ থানাধীন খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়। এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে ফেনীতে নিয়ে যাচ্ছিলো।  মো. ইসমাইল ও রাকিবুল ইসলাম রাহাতকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনে থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে কুমিল্লায় নিয়ে যাচ্ছিলো।  র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চন্দনাইশ ও সীতাকুণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চন্দনাইশ ও সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর