শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ পিএম, ২০২৫-১২-০৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কালাম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে একটি বাস তাঁকে চাপা দেয়। চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল মাবুদ জানান, রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস আবুল কালামকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়। তিনি বাক্ ও মানসিক প্রতিবন্ধী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, এই দুর্ঘটনা সম্পর্কে পুলিশ অবগত নয়, কেউ পুলিশকে জানায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited