শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৫৮ পিএম, ২০২২-০৭-০২
গভীর রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে আকস্মিক আগুনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্টান সম্পূর্ন পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার সময় আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পৌনে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু তার আগেই দুইটি ফার্মেসীসহ প্রায় ১০টি দোকান সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে যায়। এতে করে অন্তত কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।
জানাগেছে, গভীর রাতে সর্বত্রই মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় রাত তিন টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় পৌনে এক ঘন্টা সময়ব্যাপী আগুন জ¦লতে থাকে।
রাত চার সময় রাঙামাটি ফায়ার সার্ভিসের জরুরী কক্ষে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, তাদের টিম ফিরে না আসা পর্যন্ত ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited