চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সন্দ্বীপ নৌ রুটে চালু হতে যাচ্ছে ফেরি

সন্দ্বীপ প্রতিনিধি ::    |    ০৬:২৯ পিএম, ২০২২-০৬-১২

সন্দ্বীপ নৌ রুটে চালু হতে যাচ্ছে ফেরি

স্বাধীনতার ৫০ বছর পরেও নিরাপদ হয়নি সন্দ্বীপ নৌ রুট। সন্দ্বীপ নৌ রুটে  চরম দূর্ভোগ হয় যাত্রী পারাপারে। চরম দূর্ভোগ নিরসনে সন্দ্বীপ চট্টগ্রাম নৌ  রুটে ফেরী সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাই এর লক্ষ্যে ১১ জুন সন্দ্বীপের ঘাট গুলো পরিদর্শন এ আসেন বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ৫ সদস্যের প্রতিনিধি দল।  

শনিবার(১১জুন)  সকাল ১০ টায় এমভি আইভি রহমান শীপের মাধ্যমে চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপে আসেন ৫ সদস্যের এ টিম। সন্দ্বীপ ও চট্টগ্রামের সাথে ফেরি সার্ভিস চালুর উদ্যেশ্যে সরেজমিনে সন্দ্বীপের দুটি ঘাট সন্তোষপুর ও গাছুয়া ঘাট পরিদর্শন করেন। 
সন্দ্বীপের গাছুয়া ঘাট পরিদর্শনে গিয়ে বিআইডব্লিউটিসির   পরিচালক ও যুগ্ন সচিব রাশেদুল ইসলাম বলেন সন্দ্বীপ একটি ব্যবসাবান্ধব দ্বীপঞ্চল।ইতোমধ্যে সরকারী ও বেসরকারী  ৩৮ টি ব্যাংকের শাখা উপশাখা হয়েছে। সন্দ্বীপ চট্টগ্রাম ফেরি সার্ভিস চালু হলে একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে অন্যদিকে সন্দ্বীপের মালামাল আনা নেওয়া সহজলভ্য হবে।

শনিবার (১১ জুন )সন্দ্বীপের কয়েকটি ঘাট  গতকাল পরিদর্শন করেছি আজ রবিবার চট্টগ্রামের পাশে  দুটি ঘাট সিতাকুন্ডের ফকিরেরহাট ও ডোমখালী ঘাট পরিদর্শন করছি।  আমরা আমাদের পর্যবেক্ষনের রিপোর্ট ঢাকা গিয়ে জমা দিব আমি আশা করি অচিরেই সন্দ্বীপ -চট্টগ্রাম নৌ রুটে ফেরী সার্ভিস চালু হতে পারে।

ফেরি সার্ভিস চালু হলে সুফলতার আশা ব্যাক্ত করে  স্থানীয় তরুন মুদি মালের পাইকারী ব্যবসায়ী ওমর ফয়সাল বলেন জীবন যাত্রার মানবৃদ্ধি পাবে এবং পন্য পরিবহন সহজতর হবে। 

সন্দ্বীপ উপজেলা নির্বাহি অফিসার সম্রাট খিসার সভাপতিত্বে ১১ জুন বিকাল ৪ টায় উপজেলা পরিষদ ভবনের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কনফারেন্স রুমে  ফেরী চলাচলের সম্ভাবতা যাচাই ও নিরাপদ নৌরুট শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে   অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ, বিআইডব্লিউটিসির  পরিচালক ও যুগ্ন সচিব রাশেদুল ইসলাম।

এছাড়াও মত বিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় মাহফুজুর রহমান মিতা বলেন শিগিরই আলো আসবে সন্দ্বীপের নৌ ঘাটে। একটি নিরাপদ নৌ রুটের জন্য আমি ২০১৪ সাল থেকে কাজ করছি, সন্দ্বীপবাসী নিরাপদ নৌ রুটের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছে। আমি আশাবাদী  দ্রুত এ সমস্যার সমাধান হবে।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর