শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২২-০১-১৯
ভালোবাসা দিবসে আসছে ফাহিম-ফারিনের ‘ভালোবাসা দিও’ফারিন ও ফাহিম
আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানচিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। রবিউল ইসলাম জীবনের কথায় ‘ভালোবাসা দিও’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।
সম্প্রতি টাঙ্গাইলে গানচিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। রাশেদ মজুমদারের নির্দেশনায় ভিডিওতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন ফারিন খান। এবারই প্রথম ফাহিমের সঙ্গে জুটি বাঁধলেন তিনি।
গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এটি সম্পূর্ণ ভালোবাসার গান। আর তাই ভিডিওটিও সাজানো হয়েছে সেভাবে। দু’জন প্রেমিক-প্রেমিকার রোমান্টিক সব মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে এতে। আমার সঙ্গে ফারিনের রসায়নটাও দারুণ জমেছে। ’
তিনি আরও জানান, আসছে ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক থেকে ‘ভালোবাসা নিও’ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে ফাহিমের। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া গত ৮ বছরে প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। তার বাবা আধুনিক গানের নন্দিত শিল্পী মোখলেছুল ইসলাম নীলু। যিনি গান করছেন চার দশক ধরে। বাবার অনুপ্রেরণাতেই গান করে যাচ্ছেন এই তরুণ।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited