শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৫:১৬ পিএম, ২০২২-০৫-২৪
“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান।
এসময় ইউএনও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। জনগণ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি), কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
তাছাড়া ভূমি অফিসের সেবার মধ্যে আছে শতভাগ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ও রেজিস্ট্রেশন, গণশুনানীর আয়োজন, খাস জমি উদ্ধার, ভিপি সম্পত্তির লিজ ফি আদায়, মিস কেস দ্রুত নিষ্পত্তিকরণ। বিগত ৯ মাসে ১৭২ টি মিস কেস এবং ১২৭ টি করণিক ভুলের আবেদন নিষ্পন্ন করা হয়েছে। সরকার নিধার্রিত সময়সীমার মধ্যে ই-নামজারি সম্পন্ন করা হচ্ছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited