শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২৫-১১-১২
জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জেসমিন আক্তার নামের যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়।
পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়।
যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited