শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:৪৯ পিএম, ২০২৫-০১-১৬
“গ্রাহক সেবায় নতুন মাত্রা, সমৃদ্ধ হবে অগ্রযাত্রা” এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং মোঃ সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন নির্বাহীগণ। ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ এবং অন্যান্য কর্মকর্তাগণ।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ফার্স্ট ইসলামী ব্যাংকশরীয়াহর উদ্দেশ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে জাতি- ধর্ম-বর্ণ-পেশা-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের নিকট কল্যাণধর্মী ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই বিশেষ গ্রাহকরসেবা ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়াহসম্মত বিভিন্ন ডিপোজিট ও বিনিয়োগ প্রোডাক্ট ছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited