শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:৩৭ পিএম, ২০২৫-০৮-২৫
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ ও এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদে জানা যায়—নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুদ করেছে এবং সকাল ৯টার মধ্যে তা বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়।
পরে নানুপুর বাজারের কাঁচা বাজারসংলগ্ন মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়। ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে টিসিবির বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ফটিকছড়িতে অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited