চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেব্রুয়ারিতে আংশিক অংশ খুলে দিতে চায় সিডিএ

স্টাফ রিপোর্টার :    |    ০৫:০১ পিএম, ২০২২-০৯-১৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেব্রুয়ারিতে আংশিক অংশ খুলে দিতে চায় সিডিএ

 বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় বাড়লেও আগামি ফেব্রুয়ারিতে ১০ কিলোমিটার অংশ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বঙ্গবন্ধু টানেল চালু হলে যানজট রোধে পতেঙ্গা থেকে নিমতলা পর্যন্ত অংশ খুলে দিতে চায় প্রতিষ্ঠানটি।
 

সিডিএ জানায়, এ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৭০ শতাংশ। নকশা পরিবর্তন ও ভূমি অধিগ্রহণ জটিলতায় সময় ও ব্যয় বেড়েছে প্রকল্পটির। ফলে পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু বঙ্গবন্ধু টানেল চালু হলে সৃষ্ট যানজট নিরসনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক চালু করার প্রস্তুতি নিয়েছে সিডিএ। এতে টানেল এলাকায় যানজট কমার পাশাপাশি, বিমানবন্দর থেকে আসা যাত্রীরা অল্প সময়ে নগরে প্রবেশ করতে পারবেন।  

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩০০টিরও বেশি পিলারের কাজ শেষ হয়েছে। টানেল চালুর সঙ্গে সঙ্গে যেন এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ফেব্রুয়ারিতে আংশিক অংশ চালু করার প্রস্তুতি রয়েছে। তবে দেওয়ানহাট থেকে লালখানবাজার পর্যন্ত অংশের কাজ এখনও শুরু করা যায়নি।  

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য ৯টি র‌্যাম্প থাকলেও নতুন সংশোধিত নকশায় আরও ৬টি বাড়িয়ে ১৫টি র‌্যাম্প রাখা হয়েছে। ফলে সব জায়গা থেকেই এ রুট ব্যবহার করা যাবে বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল আদায়ের কথাও ভাবছে সিডিএ। তবে টোলের হার এখনও নির্ধারণ করা হয়নি।

সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৯টি র‌্যাম্প থাকলে নতুন নকশা অনুযায়ী ১৫টি র‌্যাম্প থাকবে। কারণে এত বড় প্রকল্পের সুফল পেতে হলে সব জায়গা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ করে দিতে হবে। তাই আমাদের এই পরিকল্পনা।  

তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়েতে টোলের বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। কারণ প্রকল্প বাস্তবায়নে আমরা সরকারের কাছ থেকে যে টাকা লোন পাচ্ছি, তা নির্দিষ্ট সময়ে ২ শতাংশ সুদে পরিশোধ করতে হবে। কিন্তু সিডিএর নিজস্ব কোনো আয়ের উৎস নেই। তাই বাধ্য হয়েই টোল নিতে হবে। তবে যে টোল নির্ধারণ করা হবে তা হবে নামমাত্র। যাতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের কোনো বাড়তি খরচের মুখে পড়তে না হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর