শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:০৭ পিএম, ২০২২-০৬-২০
উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে পারেনি ফ্রান্স। শেষ ষোলো থেকে ছিটকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভালো পারফরম্যান্স না দেখাতে পারায় তখন সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তা সইতে না পেরে অবসর নিতে চেয়েছিলেন তরুণ এই ফরোয়ার্ড।
অবসরের বিষয়টি তখন উড়িয়ে দিয়েছিলেন এমবাপ্পে। সমালোচনা বাদ দিয়ে বর্ণবাদের শিকার হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। পুরোনো সেই গুঞ্জন এবার নতুন করে তুলে এনেছেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি লু গেরেত। তিনি জানান, সমালোচনা সহ্য করতে না পেরেই এমবাপ্পে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে এবার চটেছেন এমবাপ্পে।
রোববার (১৯ জুন) ফ্রান্সের একটি সাময়িকীর সংবাদে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি ফুটবলের প্রধান লু গেরেত বলেছেন, তীব্র সমালোচনার কারণেই জাতীয় দলকে বিদায় জানাতে চেয়েছিলেন এমবাপ্পে।
গেরেতের এই মন্তব্যে চটে গিয়ে এমবাপ্পে টুইটারে লিখেছেন ‘আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং (ইউরোয়) পেনাল্টি বিষয়ক নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি। ’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited