চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‌্যাব-৭ সিপিসি-১ কর্তৃক মিঠাছড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১

মীরসরাই প্রতিনিধি :    |    ০৬:৩৭ পিএম, ২০২১-০২-২৫

র‌্যাব-৭ সিপিসি-১ কর্তৃক মিঠাছড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১

দেশব্যাপী মাদকের ভয়াল বিস্তাররোধে প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের ভূমিকা ছিল প্রশংসনীয়। তারঁই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মীরসরাইয়ের মিঠাছড়া থেকে ৪৮৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-৭ সিপিসি-১ ফেণী ক্যাম্প জানতে পারে মাদক ব্যবসায়ীদের একটি চক্র সিএনজি অটোরিকশা যোগে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছে এমন খবর পেয়ে মীরসরাইয়ের মিঠাছরা বাজারের মেসার্স ভূঁইয়া অটোসের সামনে অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে সেখানে গাড়ি তল্লাশি করা হয়। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে তা থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আব্দুল মান্নানকে (৪৫) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে ৪৮৭ বোতল ফেনসিডিল এবং ১টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মাদক দ্রব্য মীরসরাই সার্কেলের আওতাধীন মীরসরাই থানায় হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আস...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত


চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর