শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:১৭ পিএম, ২০২৬-০৭-২৩
সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছবি: সংগৃহীত
মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভেঙে গেছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন। ট্রাকটি এখনো সেখানে আটকে পড়ে আছে। এর ফলে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবারও সেতুটির পাটাতন ভেঙেছিল। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর পাটাতন মেরামত করলে গত মঙ্গলবার পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত এই বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটছে। সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন ব্যবসায়ীরা প্রশাসনের সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না। জানতে চাইলে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা প্রথম আলোকে বলেন, বেইলি সেতুটি বেশ পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতু এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ডও লাগানো রয়েছে। কিন্তু চালকেরা নিয়ম না মেনে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited