শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:৫০ পিএম, ২০২৬-০৮-০৯
হাজারো মানুষের উচ্ছ্বাস ও শুভেচ্ছার মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেল সাড়ে ৩টার দিকে পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণের পর সড়কপথে বাবুনগর মাদ্রাসায় যান তিনি। প্রায় ১২ কিলোমিটার সড়কজুড়ে তাকে স্বাগত জানাতে
মানুষের ঢল নামে। মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননা রোধে আইন প্রণয়ন, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার, দাওরায়ে হাদিসের স্বীকৃতি কার্যকর, মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক এবং আলেমদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর সরকার প্রধানের ফটিকছড়ি সফর ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে। রোববার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই রমজান শুরু হওয়ায় কেউ কেউ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। তবে সরকার তা ভালোভাবে সামাল দিয়েছে। পরে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেল- জ্বালানিসহ দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়। তিনি বলেন, দেশে একটি পক্ষ এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায়
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।
আবদুল্লাহ মজুমদার : : অন্ধকারেরও একটা সীমা আছে। রাতের অন্ধকার স্বাভাবিক; কিন্তু মানুষের ঘরে যে অন্ধকার নেমে আসে, তার কার...বিস্তারিত
মুহাম্মদ আমির হোছা্ইন :: : বিগত শতাব্দীতে ইউরোপ জুড়ে তথা পাশ্চাত্যের সমাজে যখন শিল্পবিপ্লব খুব এগিয়ে যাচ্ছিল, তখন শ্রমিকের à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের সমাজে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা ধর্মীয় ও আধ্যাত্মিক à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফিশারিঘাটের পুরোনো মাছবাজারে সকাল শুরু হয় ব্যস্ততার মধ্য দিয়ে। একদিকে সদ্য ধরা রুপালি ইলিশের হাঁ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited