চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বেপরোয়া লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৩:২০ পিএম, ২০২৬-১১-০৩

বেপরোয়া লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উভয় পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। দুপুর ২টা পর্যন্ত তাদের অবরোধ চলতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ব্যারিকেড তুলে নেওয়ার চেষ্টা করে।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি পাশাপাশি যাওয়ার পর একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীর ওপর পড়ে। তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকএন্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী শাফায়াত জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে লোকাল বাসের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মাঠ গোছানো শুরু

চট্টগ্রামে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মাঠ গোছানো শুরু

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোà¦...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে ১১৭৯ জন গ্রেপ্তার

চট্টগ্রামে একদিনে ১১৭৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


পোর্ট বিল আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ সুবিধা, নেপথ্যে কী?

পোর্ট বিল আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ সুবিধা, নেপথ্যে কী?

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত


সিএমপি কমিশনারের নির্দেশও মানছে না সংশ্লিষ্ট থানা!

সিএমপি কমিশনারের নির্দেশও মানছে না সংশ্লিষ্ট থানা!

আ.ন.ম. তাজওয়ার আলম : নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ...বিস্তারিত


স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক : চট্টগ্রাম বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক : চট্টগ্রাম বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৪৯ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর