চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশ হত্যা মামলায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :    |    ০৫:১৩ পিএম, ২০২১-১১-১৫

পুলিশ হত্যা মামলায় যুবকের কারাদণ্ড


গরের চান্দগাঁও থানার হাবিলদার মো.ইদ্রিস মিয়া হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.জাকের হোসেন প্রকাশ জাকির হোসেন (৩০) নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো.ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিন দিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মো.ইদ্রিস মিয়ার মরদেহ চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে উদ্ধার করা হয়।এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন। মো.জাকের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আমাদের চট্টগ্রামকে বলেন, পুলিশ হত্যা মামলায় জাকের  হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আদালতে আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও অন্য সাতজনকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর