চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ভক্তদের চমকে দিলেন তাহসান

বিনোদন ডেস্ক :    |    ০৫:২৫ পিএম, ২০২১-১২-০৬

ভক্তদের চমকে দিলেন তাহসান

সংগীতশিল্পী কিংবা অভিনেতা, দু’ভাবেই দারুণ জনপ্রিয় তাহসান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি।
 
সর্বশেষ গত বছরের জুনে তাহসানকে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হতে দেখা গেছে। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান উপহার দিয়ে সবাইকে চমকে দিলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে সাদাকালো ভিডিও আকারে গানটি প্রকাশ করেছেন এই গায়ক। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য।  

রক ফ্লেভারে গানটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসানভক্তরা। প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।

ব্যান্ড সংগীত দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও অভিনয়ে থিতু হয়েছেন তাহসান। সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।  

তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।


 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর