শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:১০ পিএম, ২০২১-০১-২৫
রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে এবং বন্ধুদের মজার ছলে আত্মহত্যা শিখাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। নিহতেরা হল- মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)। সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাত ও ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাপারিশ্রমিকের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাইমুর রহমান ফরহাদ হোসেন ছেলে। নিহতেরা কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার বাসিন্দা। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, 'রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইকুম রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।' এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কিভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কিভাবে করে তা দেখাতে গিয়েই চূড়ান্ত ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited