চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২২ ঘণ্টা র‌্যাবের অভিযান, বিপুল ইয়াবাসহ আটক তিন

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২৮ পিএম, ২০২০-০৯-১৫

২২ ঘণ্টা র‌্যাবের অভিযান, বিপুল ইয়াবাসহ আটক তিন

টানা ২২ ঘণ্টার পৃথক অভিযানে নগরের বাকলিয়া ও আনোয়ারা উপজেলার গহিরা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুইটি অভিযানে মোট ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  
আটক তিনজন হলো- আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।  
এদের মধ্যে কামরুজ্জামানকে আনোয়ারা গহিরা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার দেওয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি থেকে ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  
মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।  
লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, আনোয়ারার গহিরা ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।  
তিনি বলেন, নানা কৌশল অবলম্বন করে আনোয়ারা এলাকার ইয়াবা ব্যবসায়ীরা সাগরপথে এসব ইয়াবা নিয়ে এসেছিলেন। সুযোগ বুঝে তারা এসব ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন।
র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন মো. জমির উদ্দীন ও মো. রমজান আলী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আনোয়ারা গহিরা এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি মুদ্রাও জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের নামে আনোয়ারা ও বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর