শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১১ পিএম, ২০২২-০৬-১৬
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা এই স্বর্ণ ও শিশা জব্দ করে। এই ঘটনায় মাসুদ রানা নামে এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট- বিজি ১৪৮ অবতরণের পর যাত্রীরা নেমে এলে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করে। সেখান থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এই ঘটনায় উক্ত যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited