শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:৩১ পিএম, ২০২৫-০৬-২৬
দক্ষিণ জেলা বিএনপির আওতায় উপজেলা ও পৌরসভার কমিটি গঠনকল্পে আগ্রহী পদ প্রত্যাশীদের আবেদন আহবান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির আহবায়ক মো: ইদ্রিছ মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, উপজেলা ও পৌরসভার বিলুপ্ত কমিটি গঠনকল্পে যারা পদ প্রত্যাশী আগামী ৭ জুলাই হতে ১০ জুলাই সন্ধ্যা ৬ টার মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের সাথে যা সংযুক্ত করতে হবে। রাজনৈতিক বৃত্তান্তের সাথে জাতীয় পরিচয় নং ও মোবাইল নম্বর, বিগত আন্দোলন সংগ্রামের ভুমিকা তথ্য ও স্থির চিত্র ক্যাপশনসহ। আবেদন ও তদসংশ্লিষ্ট প্রমাণাদি পিডিএফ ফাইল ও হার্ডকপি প্রিন্ট করে জমা দিতে হবে। কার্যাবলী সুচারুরুপে সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, রেজাউল করিম নেচার,সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য ফৌজুল কবির ফজলু,সালে জহুর,এম, মনছুর উদ্দিন,
তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, যাদের সাংগঠনিক দক্ষতা বেশি, অভিজ্ঞতা আছে, ভাবমূর্তি স্বচ্ছ, যাদের কাছে জনগণের জানমাল ও সম্মান নিরাপদ, তাদেরই নেতৃত্বে আনা উচিত। তারা আশা করছেন, সবকিছু বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপির হাইকমান্ড।
তারা আরও বলছেন, দলীয় রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। অসুস্থ প্রতিযোগিতা কাম্য নয়।
এক পক্ষ আরেক পক্ষের অপপ্রচারে লিপ্ত। এমন কাউকে দায়িত্বে আনা দরকার, যিনি তার তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপিকে আরও সংগঠিত করতে পারবেন।
উল্লেখ্য, গত ২২ মে বিকালে চট্টগ্রাম নগরীর খুলশিস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় দক্ষিণজেলার আওতায় সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited