চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশপুত্রের বিরুদ্ধে মেয়ে ধর্ষণের অভিযোগ, গাড়িচাপায় বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:১৮ এএম, ২০২১-০৩-১১

পুলিশপুত্রের বিরুদ্ধে মেয়ে ধর্ষণের অভিযোগ, গাড়িচাপায় বাবার মৃত্যু

তিনজন মিলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। তাদের মধ্যে একজনের বাবা পুলিশ কর্মকর্তা। কোনোরকমে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করেছিল ভুক্তভোগীর পরিবার। তবে এই অভিযোগ করার পরই সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই কিশোরীর বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে।

আর এই মৃত্যুর পেছনে ধর্ষণে অভিযুক্তদের হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগী কিশোরীর পরিবারের। পুরো ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। এই গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত গলু জাদবকে গ্রেফতার করা হয়েছে। আর তার বাবা একজন পুলিশের উপ-পরিদর্শক। তিনি কানপুরের কনৌজ থানায় কর্মরত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের অভিযোগ দায়েরের পর মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। মেয়ের স্বাস্থ্য পরীক্ষার মাঝে তিনি চা পানের জন্য হাসপাতাল থেকে রাস্তায় বের হয়েছিলেন। আর এ সময়ই একটি ট্রাক তাকে চাপা দিলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, গলু জাদবকে গ্রেফতারের পর থেকেই তাদের শাসিয়েছিল অভিযুক্তের পরিবার। মেয়েটির পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বলেন, অভিযোগ দায়ের করার পরই মূল অভিযুক্তের বড় ভাই এসে আমাদের হুমকি দিয়ে বলে, ‘সাবধান! আমার বাবা একজন সাব ইনস্পেক্টর।’

নিহত ব্যক্তির বাবার অভিযোগ, এটা দুর্ঘটনা নয়। তার ছেলেকে হত্যা করা হয়েছে। আর এই ঘটনায় পুলিশ জড়িত।

এদিকে, ধর্ষণ ঘটনার পর নির্যাতিতার বাবার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনরোষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে উত্তর প্রদেশের পুলিশ একটি টুইট করেছে। সেই টুইটে জানানো হয়েছে, কিশোরীর গণধর্ষণ ও তার বাবার মৃত্যু, দুটি বিষয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যে ট্রাক দুর্ঘটনা ঘটিয়েছে সেটি শিগগিরই বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে গাড়িটির চালককেও যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর