শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৭:০৯ পিএম, ২০২০-০৯-২৯
লোহাগাড়ায় পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন। আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টাইপালং এলাকার মৃত কালু মিয়ার পুত্র শাহজাহান(৩০), একই উপজেলার দুছড়ি গুরা মিয়ার বাড়ীর সুরুত আলীর পুত্র ইউনুছ (২১) ও টেকনাফ মাঠ পাড়া এলাকাে জহির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৫০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই পার্থসারথি হাওলাদারে নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে অভিযান চালিয়ে শাহজাহান ও ইউনুছের কাছ থেকে ১৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তলাশী চালিয়ে আরেফা বেগমের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবাসহ মোট ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, নারীসহ ৩মাদক কারবারিকে আটক করে।
উদ্ধারকৃত ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ৪৫লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited