চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কাপ্তাইয়ে “খাল খনন-স্লুইচ গেট নির্মাণ প্রকল্প” তদন্তে দুদকের অভিযান

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:০১ পিএম, ২০২৫-০৪-৩০

কাপ্তাইয়ে “খাল খনন-স্লুইচ গেট নির্মাণ প্রকল্প” তদন্তে দুদকের অভিযান


খাল খনন-স্লুইচ গেট নির্মাণে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটিস্থ দুদকের সমন্বিত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা।

কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটির এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে অভিযোগ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে। অতঃপর এনফোর্সমেন্ট টিম, রাঙামাটি জেলার সড়ক ও জনপদ বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে কাপ্তাই উপজেলাধীন চন্দঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় উপস্থিত হয়। 

ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে। ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে প্রতিবেদককে জানিয়েছেন দুদক কর্তৃপক্ষ।

এদিকে উক্ত অভিযানের সময় উপস্থিত থাকা একজন প্রকৌশলী স্থানীয় গণমাধ্যমকর্মীকে বলেছেন, মূলত: মার্চ মাসের ৩ তারিখে একটি নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে দুদক। মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সড়ক বিভাগের নিরপেক্ষ একজন প্রকৌশলীকে নিয়ে উক্ত প্রকল্পগুলো পরিমাপ করা হয়েছে।  

এদিকে দুদক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে মঙ্গলবার (২৯-০৪-২০২৫ খ্রি.) সারাদেশে একযোগে এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়েও অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের বিষয়টি নিয়ে রাঙামাটি দুদক কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

অভিযান নিয়ে জানতে চাইলে দুদকের কর্মকর্তা হোয়াসটঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে। ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সংশ্লিষ্ট্য দায়িত্বশীল সূত্রে জানাগেছে, সময় টিভির নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! এই শিরোনামে প্রকাশিত নিউজের প্রতিবেদককে অভিযানের সময় তদন্তকাজে সহযোগিতা করার লক্ষ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে মুঠোফোনে কল দিলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি। তার নিউজে উল্লেখিত অভিযোগের সত্যতাও পায়নি সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর