চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৭ পিএম, ২০২০-১১-০৫

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ

রাতঠিক ১২.০১। মৎস্য বিভাগের সংক্ষিপ্ত শুভেচ্ছা ও আতশবাজির মাধ্যমে ২২দিন পর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জেলেদের যাত্রা শুরু হয় কক্সবাজার বিআইডব্লিইটিএ ঘাট থেকে। এটি ছিল এক উৎসবময় মুহুর্ত।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান জেলেদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সরকারের নিষেধাজ্ঞা মান্য করে সহযোগিতা করায় তিনি জেলেদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে জেলা প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান দিনরাত টহল রেখে জেলেদের মা ইলিশ ধরায় বিরত রাখতে সহযোগিতা করায়। তিনি বলেন, জেলার কোথাও নৌযান ট্রলার নিয়ে মাছ ধরার কোন দৃশ্য দেখা যায়নি। তাই তিনি সকল মৎস্যজীবী সংগঠন এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ২২দিন ইলিশসহ অন্যান্য মাছ ধরা থেকে বিরত থেকে জেলেরা যে ধৈর্য ধারণ করেছে তার সুফল অচীরেই পাওয়া যাবে।
চট্টগ্রাম জেলায়ও ব্যাপক গণসচেতনতা ও অভিযানের মধ্য দিয়ে ২২ দিন অতিক্রান্ত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স. ম রেজাউল করিম ও সচিবও চট্টগ্রামের এ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযান সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এটি একটি কার্যকর উদ্যোগ। জেলেরা বুঝতে পেরেছে যে মা মাছকে ডিম ফুটাতে সময় দিতে হবে। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ডিম ফুটার পাশাপাশি ঝাটকা ইলিশও বড় হওয়ার সুযোগ পেল। তাছাড়া অন্যান্য মাছেরও উৎপাদন বৃদ্ধি পাবে।
এদিকে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে চাঁদপুরের মা ইলিশ রক্ষা অভিযান শেষ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী চাঁদপুর থেকে এ অভিযান উদ্বোধন করেন। অভিযানকালে স্থানীয় সন্ত্রাসীরা ভ্রাম্যমান টিমের উপর আক্রমন করে একজন মৎস্য কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। পরিস্থিতি মোকাবিলায় স্থল, নৌ ও আকাশ পথে সাঁড়াশি আক্রমন করা হয় সন্ত্রাসীদের উপর। কয়েক কোটি মিটার জাল জব্দ করা হয়। সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
চাঁদপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুল বাকী বলেন, চাঁদপুরের ৯০ কিলোমিটার নদী পাহারায় জেলা মৎস্য বিভাগ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেশ তৎপর ছিল। সন্ত্রাসীদের আক্রমন সত্বেও অভিযান থামানো হয় নি।
২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে চাঁদপুরের গণমাধ্যমকর্মী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন বলেন, এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করেছে। প্রতিদিনেই তারা অভিযানে বের হয়েছে। তবে কিছু অসাধু জেলে মাছ ধরার চেষ্টা করলেও জেলা প্রশাসনের তৎপরতায় পারে নি। প্রায় আড়াইশ’ জেলেকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে কারাগারে পাঠিয়েছে।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর