শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৫৭ পিএম, ২০২২-০২-১০
বাংলাদেশের পাশে জাপান সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি এই শ্রদ্ধা জানান।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পেও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান। বৃক্ষ পালন বিধ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited