চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথমবারের মতো আমিরাত সফরে ইসরাইলি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:২৬ পিএম, ২০২২-০১-৩০

প্রথমবারের মতো আমিরাত সফরে ইসরাইলি প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতে রোববার প্রথমবারের মতো সফরে গেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
এটি একটি ঐতিহাসিক সফর বলে দাবি করছে ইসরাইল। কারণ এর আগে দেশটির কোনো প্রেসিডেন্ট আমিরাত সফরে যাননি। খবর ডেইলি সাবাহর।
দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। সফরে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী মিশেলও রয়েছেন। দুদিনের এ সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দেখা করবেন তারা।

হার্জগ বলেন, ইসরাইলি প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম আমিরাতে সফর করে ইতিহাস তৈরি করার সুযোগ আমাদের আছে। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে দুই দেশ নতুন একটি অভিন্ন ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে।
তার দুবাইয়ের শাসক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার এবং দুবাই এক্সপো পরিদর্শন করার কথা রয়েছে।
বিত্তশালী দেশ সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের আরব ঐকমত্য ভেঙে ফেলা এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার প্রায় ১৬ মাস পরে এই সফরটি হচ্ছে।

এই পদক্ষেপটি আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থ্যতায় চুক্তির একটি পরম্পরার অংশ ছিল। এই চুক্তিগুলো ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত মাসে ইতিহাস তৈরি করেছিলেন যখন তিনি প্রথম ইসরাইলি সরকারপ্রধান হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর