শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ১১:৪০ পিএম, ২০২১-০২-২৩
আনোয়ারায় দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগ কর্মি হত্যাকাণ্ডে ফাসানো হচ্ছে নিরীহ পথচারী মহিউদ্দিন মানিক (৩২) নামের আনোয়ারা ইপিজেডে কর্মরত এক কর্মকর্তাকে।
জানা যায় গত ১৯ ফেব্রুয়ারি অনোয়ারা মা কমিউনিটি সেন্টারের সামনে ঘটে যাওয়া ছিনতাই চক্রের সাথে জড়িত সি্নেজি চালকের জবানবন্দীতে ব্যক্তিগত আক্রোশের বশে কৌশলে মামলা দিয়ে ফাসানো হলো মহিউদ্দিন মানিক (৩২) নামের ইপিজেডে কর্মরত এক কর্মকর্তাকে।
স্থানীয় ব্যবসায়ি দোকানিদের সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সময় মহিউদ্দিন মানিক (৩২) প্রতিদিনের মত সেদিনও এলিট জিম থেকে ব্যায়াম শেষ করে পার্শবর্তী দোকানে চা খেয়ে হত্যাকাণ্ড ঘটনার উল্টো পথে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তার সাথে ছিল আনোয়ারা উপজেলার বর্তমান যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু। বাদীর বাড়ি ভিন্ন জেলায় হওয়ায় স্থানীয়দের না চেনার কারণে চক্রান্তকারীদের তথ্যানুযায়ী মহিউদ্দিন মানিককে ফাঁসানো হয় বলে জানা গেছে। তথাকথিত সিএনজি ছিনতাইকারী মিজানুর রহমান আসিফ নিজেকে ছাত্রলীগের কর্মী বলে দাবী করলেও বর্তমানে সে কোন পদ পদবীতে নেই বলে জানা যায় । হত্যাকাণ্ডের শিকার ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিগণ উভয়ই উক্ত সিএনজি ছিনতাইকারীর একিই গ্রুপের সদস্য বলে অভিযোগ স্থানীয়দের। ইতিপূর্বেও তাদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয় বলে জানায় স্থানীয়রা । স্থানীয়দের ভাষ্যমতে এই ধরনের সাধারণ মানুষকে না জড়িয়ে সঠিক তথ্য মোতাবেক যেন মূল হত্যাকারীদের আড়াল করা না হয় ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited