চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

তলবি সভায় লইয়ার্স ড্রীম আবাসনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১৩ পিএম, ২০২৫-০৯-০২

তলবি সভায় লইয়ার্স ড্রীম আবাসনের নতুন কমিটি গঠন

চট্টগ্রামস্থ বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে নির্মাণাধীন লইয়ার্স ড্রীম আবাসন প্রকল্পের তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরের পাহাড়তলী আবুল বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন বাঁচা মিয়া রোডে লইয়ার্স ড্রীম ভবনের নিচতলায় এ সভা বসে।

সভায় সভাপতিত্ব করেন আবাসনের সাধারণ সদস্য আব্দুর রহিম চৌধুরী এবং সঞ্চালনা করেন তলবি সভার আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং অ্যাডভোকেট জাফর হায়দারসহ অন্যরা।

পূর্বের আহ্বায়ক কমিটির প্রধান অ্যাডভোকেট বেলায়েত হোসেনের বিরুদ্ধে অনিয়ম, অনৈতিকতা, স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সদস্যদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে নয় সদস্যের একটি অডিট কমিটি গঠন করা হলে, তাতে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এতে সৃষ্ট অচলাবস্থা ও বিভ্রান্তি নিরসনে সাধারণ সদস্য নিজাম উদ্দিন তলবি সভার ডাক দেন।

তলবি সভায় কণ্ঠভোটে অ্যাডভোকেট বেলায়েত হোসেনকে আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়। এরপর আবাসনের সাধারণ সদস্য মোছলেহ তুহিনের প্রস্তাবের প্রেক্ষিতে এবং সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট জাকির হোসেন সভাপতি ও অ্যাডভোকেট জুলফিকার হায়দার ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে—
১. আবাসনের যাবতীয় হিসাব-নিকাশ ও বিরোধ নিষ্পত্তির জন্য পাঁচ সদস্যের একটি সালিশি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—অ্যাডভোকেট আব্দুল ওহাব, অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, অ্যাডভোকেট জাফর হায়দার এবং পেশকার জসিম উদ্দিন। তারা উভয় পক্ষের বক্তব্য শুনে যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করবেন।

২. আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় অ্যাডভোকেট বেলায়েত হোসেন সালিশি কমিটির উপস্থিতিতে নতুন কমিটির নিকট তালিকা মূলে আবাসনের যাবতীয় কাগজপত্র ও দলিলাদি বুঝিয়ে দেবেন।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে আবাসনের চাবি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়। একইসাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আবাসনের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে সাধারণ সদস্যদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

এছাড়া, ৩০ আগস্ট থেকে আবাসনের কোনো বিষয়ে অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সাথে আলোচনা বা লেনদেন না করার জন্য সকল সদস্যকে অনুরোধ জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর