শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৮ পিএম, ২০২২-০৭-২৮
মানিকছড়ি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) বিকাল ৪ টায় মানিকছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত সম্মেলনে শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য।
মানিকছড়ি কৃষকলীগের আহবায়ক মোঃ শাহ আলম'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য মো. মাঈন উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য মোতাহের হোসেন চৌধুরী,খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক টারজেন বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও আর্দশের সোনার বাংলা বিনির্মানের কাজ করছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালন করাসহ আ. লীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
মো. শাহ আলমকে সভাপতি, মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক মানিকছড়ি উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited